ব্রেকিং নিউজ

গার্মেন্টস পন্যের মূল্য বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

মঙ্গলবার,২৫ আগস্ট,২০১৫

নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম

oXuTjS6EWJO3bBsm6lVN5IfKctetPKe9u8dsBcVpapNnMwREC_XqQU7EH5NsuPpHlzvL0gBNOAb5PdySn2e7vKFIynZqAh8YKJZo9g6DK235SCv1Ojekc7iKnmdTNxM-6WYkdzkZsC7Dk-w5=w379-h388-nc

বাংলাদেশের গার্মেন্টস পণ্যের মূল্য আরো বৃদ্ধির জন্য পশ্চিমা ক্রেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ(মঙ্গলবার) বিকেলে গণভবনে  বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়াইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান তিনি। সাক্ষাৎ শেষে সংবাদ সন্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  সাংবাদিকদের এসব কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক খাতের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের বেতন ৩০০ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ খুবই দক্ষ এবং কঠোর পরিশ্রমী। সুযোগ পেলে তারা সবসময়ই ভালো করতে পারে। বাংলাদেশের গার্মেন্টস পণ্যের মূল্য আরো বৃদ্ধির জন্য পশ্চিমা ক্রেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, তাহলে পোশাক শ্রমিকদের বেতন আরো বাড়ানো যাবে।

যুক্তরাজ্যের সফররত আন্তর্জাতিক উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়াইনে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন এবং নারী উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ একটি তারকা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় রয়েছে।

সেসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।