ব্রেকিং নিউজ

ডিসেম্বরে ‘থ্রিপল এক্স’ সিক্যুয়াল

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

vin_diesel

বিনোদন ডেস্ক ঃ ভিন ডিজেলের অনেক দিনের স্বপ্ন ‘থ্রিপল এক্স’ সিক্যুয়ালে অভিনয়ের। কিন্তু দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল। এবার তিনি নিশ্চিত করে জানালেন, স্পাই সিরিজটির নতুন ইনস্টলমেন্টের শুটিং শুরু হবে আগামী শীতে, ফিলিপাইনে।

২০০১ সালের ‘ফাস্ট এ্যান্ড ফিউরাস’র সাফল্যের পথ ধরে রব কোহেন পরের বছর নির্মাণ করেন ‘থ্রিপল এক্স’। ওই সিনেমায় এক মারমুটে সরকারি গোয়েন্দার চরিত্রে দেখা যায় ভিন ডিজেলকে। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটি ৭ কোটি ডলার বাজেটের বিপরীতে আয় করে ২৭ কোটি ডলার।

vin_diesel

২০০৫ সালে নির্মিত হয় সিক্যুয়াল ‘থ্রিপল এক্স : স্টেট অব দ্য ইউনিয়ন’। ওই সিনেমায় ভিন ডিজেলের বদলে অভিনয় করনে আইস কিউব। ফলাফলে চরমভাবে ফ্লপ করে। যার কারণে নতুন সিক্যুয়াল নিয়ে কেউ ভাবেননি।

সম্প্রতি ‘ফিউরাস ৭’র সাফল্যের পর ভিন ডিজেল নতুন করে ‘থ্রিপল এক্স’র সিক্যুয়ালের কথা তোলেন। একইসঙ্গে ‘পিচ ব্ল্যাক’ সিরিজে অভিনয়ের ইচ্ছা জানান। এর কয়েকদিন পরই তিনি জানালেন, ডিসেম্বরে শুরু হচ্ছে ‘থ্রিপল এক্স’র শুটিং।

এ দিকে ২০১৬ সালের শুরু হবে ‘ফিউরাস ৮’র শুটিং, যা মুক্তি পাবে ২০১৭ সালের বসন্তে। এ ছাড়া ‘দ্য লাস্ট উইচ হান্টার’ ও ‘বিলি লিওনস লং হাফটাইম’-এ দেখা যাবে এ অভিনেতাকে।
স্ল্যাশফিল্ম অবলম্বনে।