বুধবার, ২৬ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
লাইফ স্টাইল ডেস্ক ঃ ভ্যাসলিন আমরা সবাই ঠোঁটে ব্যবহার করতেই বেশি স্বচ্ছন্দ। কিন্তু একটু ভিন্নভাবেও আপনি ব্যবহার করতে পারেন ভ্যাসলিন। দেখবেন এই ভ্যাসলিন খুব ভালো কাজে আসছে। জেনে নিন ভ্যাসলিনের একটু ভিন্নরকম ব্যবহারের কিছু টিপস। ছোট ছোট বিষয়গুলো সমাধান করা তখন অনেক বেশি সহজ হয়ে যাবে।
– নেইলপলিশের বোতলের মুখ খুলতে পারছেন না? মনে করে সবসময় নেইলপলিশের বোতলের মুখে ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। এতে মুখ আর টাইট হবে না, সহজেই খুলতে পারবেন।
– লিপস্টিক লাগানোর পর দাঁতে লেগে যায়? সামান্য ভ্যাসলিন আঙুলে নিয়ে দাঁতে ভালো করে ঘষে নিন। এতে আর লিপস্টিক দাঁতে লাগবে না। সুন্দরী প্রতিযোগিতাগুলোয় সবসময় এই পন্থা অবলম্বন করা হয়।
– চোখের আইল্যাশে রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। দেখবেন, ধীরে ধীরে আইল্যাশ ঘন এবং কালো হবে।
– সুগন্ধির ঘ্রাণ ধরে রাখে ভ্যাসলিন। সুগন্ধি ব্যবহারের আগে বগল এবং হাতে ভ্যাসলিন মেখে নিন। এতে সুগন্ধির ঘ্রাণ অনেকক্ষণ স্থায়ী হবে।
– মেকআপ রিমুভার হিসেবে ভ্যাসলিন খুবই ভালো। পুরো মুখে ভ্যাসলিন মেখে তুলা দিয়ে ঘষে মেকআপ তুলে ফেলুন। ভ্যাসলিন ব্যবহারে মুখ ধোয়ার পরও ত্বক শুষ্ক হবে না। বরং সকালে ঘুম থেকে উঠলে আপনার ত্বক বেশ সতেজ হয়ে যাবে।
– রাতে ভ্যাসলিন দিয়ে জুতা ব্রাশ করে রাখুন। সকালে উঠে দেখবেন জুতা নতুনের মতো চকচক করছে। সারাদিন জুতার রঙ একই রকম থাকবে।
– শেভ করার পর সামান্য ভ্যাসলিন দিয়ে মুখে ম্যাসাজ করে নিন। এতে ত্বক নরম এবং খসখসে ভাব দূর হবে এবং মসৃণ থাকবে।
– গোসলের সময় সি সল্টের সঙ্গে ভ্যাসলিন মিশিয়ে শরীরে মাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। যা শরীরকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে।
– অনেক সময় কানের দুল পরার সময় ব্যথা লাগে এবং সহজে দুল পরা যায় না। তখন সামান্য ভ্যাসলিন নিয়ে দুই কানে দিয়ে হালকা ম্যাসাজ করুন। দেখবেন কান নরম হয়ে গেছে এবং সহজেই দুল পরতে পারবেন।
– আইব্রো থ্রেডিংয়ের আগে ভ্যাসলিন দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। এতে থ্রেডিংয়ের সময় ব্যথা কম লাগবে এবং জ্বালাপোড়া হবে না।
– চোখের নকল আইল্যাশ উঠানো একটা ঝামেলার কাজ। অথচ সামান্য ভ্যাসলিন আপনার এই সমস্যার সমাধান খুব সহজেই করবে। আইল্যাশের ওপর সামান্য ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন, টান দিলে আইল্যাশ উঠে আসবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper