ব্রেকিং নিউজ

বাসায় তৈরি করুন ছানার হালুয়া

বুধবার, ২৬ আগস্ট ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

halua-jpg2-30698লাইফ স্টাইল ডেস্ক ঃ ছানার হালুয়া ছোটবড় সকলের প্রিয় একটি খাবার। আর এটি খুব সহজে বানাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই ছানার হালুয়া বানাতে হবে।

উপকরণ

– ছানা ৪ কাপ
– চিনি ২ কাপ
– ঘি ১ কাপ
– গুঁড়ো দুধ ২ কাপ
– এলাচ দানা গুঁড়ো ১ চা চামচ
– সুজি ৪ টেবিল চামচ
– পেস্তা বাদাম ও কিসমিস পরিমানমতো

প্রণালী

প্রথমে একটি পাত্রে ঘি দিন। এরপর ওপরের সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। এখন চুলায় দিয়ে জ্বাল দিন। উপকরণগুলো গোল হয়ে জড়িয়ে আসলে প্লেট বা ট্রেতে ঢেলে হালুয়ার মতো বিছিয়ে দিন। ঠাণ্ডা হলে ছুরি দিয়ে বরফি আকারে কাটুন। এরপর পেস্তা বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।