বুধবার, ২৬ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি ঃ জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৩ আইনজীবীর ১৬৪ ধারায় জবানবন্দী নিতে চট্টগ্রাম আদালতে নেয়া হয়েছে।
রিমান্ডের ২ দিনের মাথায় হাটহাজারি থানার মামলায় বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে নেয়া হয়।
আজকের জবানবন্দির মাধ্যমে জঙ্গি অর্থায়নের পেছনের মূল হোতা কারা তা বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দীন আহমেদ।
এর আগে, সোমবার হাটহাজারী থানার মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার দু’দিন, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ বাপনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেয়ার অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের এই ৩ আইনজীবীকে গ্রেফতার করে র্যাব।
তদন্তে জানা যায়, সংগঠনটিকে শুধুমাত্র অস্ত্র কিনতেই এক কোটি আট লাখ টাকা দিয়েছিলো এই ৩ আইনজীবী।
Ctgbarta24.com 24 hours Online News Paper