ব্রেকিং নিউজ

টেকনাফে পাচারকালে ১৫টি স্বর্ণের বার ও নৌকা জব্দ করেছে বিজিবি

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

জসিম মাহমুদ, সিটিজিবার্তা২৪.কম

news_img_teknaf

টেকনাফ ঃ উপজেলার শাহপরীরদ্বীপ সিমান্তে মায়ানমারে পাচারকালে নাফ নদীতে অভিযান চালিয়ে ২১০ ভরি ওজনের ১৫ টি স্বর্ণের বার ও একটি নৌকা জব্দ করেছে টেকনাফ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ।

শাহপরীরদ্বীপ বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নাফ নদীতে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত স্বর্ণ ও ইঞ্জিন চালিত নৌকার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা হতে পারে বলে জানা যায়। আটককৃত ১৫ টি স্বর্ণের বার ও নৌকা ৪২ বিজিবি ব্যাটালিয়নে প্রেরণ করা হচ্ছে বলে জানা যায়। শাহপরীরদ্বীপ বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।