বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
আর, করিম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : বান্দরবানের থানছি বড়মদক নামক এলাকায় বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির গোলাগুলিতে আহত বিজিবির নায়েক জাকির হোসেনকে চট্টগ্রাম সিএমএইচ-এ আনা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারযোগে জাকির হোসেনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসার পর তার উন্নত চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে বান্দরবানের থানছি উপজেলার দুর্গম রোমাক্রী ইউনিয়নের বড়মদক এলাকায় বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ‘আরাকান লিবারেশন পার্টির (এএলপি) আরকান আর্মি’র এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য নায়েক জাকির হোসেন এবং অপর এক বিজিবি সৈনিক আহত হন। জাকির হোসেনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে সিএমএইচ-এ নিয়ে আসা হয়।
এদিকে বিজিবি ক্যাম্পে আরাকান আর্মির হামলা ও গুলির ঘটনার পর বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে ‘আরাকান লিবারেশন পার্টির (এএলপি) আরকান আর্মি’র বিরুদ্ধে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
