ব্রেকিং নিউজ

মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

obaidul_kader

গাজীপুর: সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন কোরবানি ঈদে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না।

ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন করা হলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বুধবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় সম্প্রসারিত সড়কের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহাসড়কে কোনোমতেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না।’

চন্দ্রার মোড়ে নতুন করে বাইলেন তৈরি করায় এবারের ঈদে এবং পরবর্তীতে এখানে কোনো ধরনের যানজট হবে না বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।