ব্রেকিং নিউজ

সৌরভের রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

ডলার মাহমুদ, সিটিজিবার্তা২৪ডটকম

Ab_diviliers

খেলাধুলা ঃ ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড আগেই গড়েছেন তিনি। এবার দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডও নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানের আগের রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলির। এই কীর্তি গড়তে ভারতের প্রাক্তন ব্যাটসম্যানের লেগেছিল ২০০ ইনিংস। তবে এবার ১৮২ ইনিংসেই ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স।

বুধবার ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন ডি ভিলিয়ার্স। ৭ হাজার ৯৮১ নিয়ে এই ম্যাচে ব্যাট করতে নামেন দক্ষিণ আফ্রিকার এই ওয়ানডে অধিনায়ক। ইনিংসের ৩০তম ওভারে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কলিন মুনরোর বলে চার মেরে ৮ হাজার রান পূরণ করেন ডি ভিলিয়ার্স।

ওয়ানডের দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার রানের রেকর্ডও আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানেরই। আর তিনি হলেন হাশিম আমলা।

ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানের তালিকা :
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ১৮২ ইনিংস
সৌরভ গাঙ্গুলি (ভারত)- ২০০ ইনিংস
শচীন টেন্ডুলকার (ভারত)- ২১০ ইনিংস
ব্রায়ান লারা (উইন্ডিজ)- ২১১ ইনিংস
মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ২১৪ ইনিংস