ব্রেকিং নিউজ

সিজেকেএস ১ম বিভাগ কাবাডি লীগ শুরু আগামীকাল

বুধবার,২৬ আগস্ট,২০১৫
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম

cjks

 

খেলাধুলাঃ সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল ১ম কাবাডি লিগ ২০১৫ আগামীকাল থেকে শুর হচ্ছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী
লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল ১ম বিভাগ
কাবাডি লিগ-২০১৫, আগামীকাল ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, সকাল সাড়ে
৮টা সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক
আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি এবং স্পন্সর প্রতিষ্ঠান সিভিও
পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং
ডাইরেক্টর নিজাম উদ্দিন মাহমুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে বিকাল ৪টায় লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী দিনে মোট ৮টি খেলাঅনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় বক্সিরহাট ইয়ং মেনস্ ক্লাব বনাম পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, নয়টায় চিটাগাং অছি ক্লাব বনাম আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা, সাড়ে নয়টায় চ.ব.ক. ক্রীড়া
সমিতি (সাদা) বনাম লিটল ব্রাদার্স, দশটায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ বনাম মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব,সাড়ে দশটায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব, বিকাল সাড়ে তিনটায় লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম চট্টগ্রাম
আবাহনী লি: (জুনি:), চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম ইয়ং স্টার ব্লুজ এবং চারটায় বাকলিয়া একাদশ বনাম
নিমতলা লায়ন্স ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।

সিজেকেএস নির্বাহী কমিটি, কাবাডি কমিটি, কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক
মিডিয়া কর্মকর্তা সহ খেলোয়াড়, ক্রীড়ামোদী ও সংশ্লি¬ষ্ট সকলকে লিগের খেলায় উপস্থিত থেকে এ লিগকে আরো প্রাণবন্ত করে তোলার
জন্য সিজেকেএস কাবাডি কমিটিরসম্পাদক এবিএম মাহবুবুল আলম অনুরোধ
জানিয়েছেন।