শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
জেলা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধ বিক্রির দায়ে বাবা- ছেলের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সুত্র জানায়, সাঁথিয়া উপজেলার রঘুরামপুর এলাকায় বাচ্চু প্রামানিক ও তার ছেলে সুজন হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল দুধের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনার ডিএডি এনামুল হকের নেতৃত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বাচ্চু প্রামানিক ও তার ছেলে সুজন হোসেনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করা হয়।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action
