শুক্রবার, ২০ নভেম্ববর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোটন সাহা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর তার বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় নিহতের স্ত্রীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ছোটন সাহা মাঝিয়ারা গ্রামের নিখিল সাহার ছেলে। তিনি মাঝিয়ারা বাজারেই রড-সিমেন্টের ব্যবসা করতেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে একদল সশস্ত্র ডাকাত মাঝিয়ারা গ্রামে ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের দেখে ফেললে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা ছোটনের স্ত্রীর হাত-পা বেঁধে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তবে আহতের নাম জানাতে পারেননি তিনি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন