শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
এম.শাহজাহান চৌধুরী শাহীন, সিটিজিবার্তা২৪.কম
কক্সবাজার ঃ দুই কোটি টাকার হেরোইন, ইয়াবা ও ফেনন্সিডিলসহ কক্সবাজারে আউসা রাখাইন ওরফে উসা রাখাইন (৩৩) এক নারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মাছ বাজারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ কক্সবাজার কাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাউদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে র্যা বের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ১কেজি ৬৭৫ গ্রাম হেরোইন, চৌদ্দ’শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল ফেনসিডিলসহ উসা রাখাইনকে গ্রেফতার করে। এসময় নগদ এক লাখ ৬৩ হাজার টাকাও উদ্ধার করা হয় ।
গ্রেফতারের পর তাকে র্যা ব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে সহযোগীদের নামও প্রকাশ করেছে। তার স্বীকারোক্তি মতে অপরাপর মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক মুল্য প্রায় ২ কোটি টাকা।
তিনি আরো জানায়, মাদক ব্যবসায়ী উসা রাখাইনকে এর আগে ২০১৩ সালে পর পর আরো ৩ বার মাদকসহ গ্রেফতার করেছিল র্যা ব। পরে আদালত থেকে জামিন নিয়ে পূনরায় মাদক ব্যবসায় ফিরে আসে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানায়, উসা রাখাইন তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাকে এর আগেও ডজন খানেক বার গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
