স্বামীর শরীর গরম পানিতে ঝলসে দিলেন স্ত্রী

শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

agonআইন ও অপরাধ : রাজধানীর কল্যাণপুরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে স্বামীকে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দগ্ধ স্বামীর নাম রাজা মোল্লা (বয়স প্রায় ৩৩ বছর)। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। স্ত্রীর নাম সেলিনা আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মোল্লার ভাই রাজীব মোল্লার অভিযোগ, রাজা ও সেলিনার প্রায় ১০ বছর বিয়ে হয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে সেলিনা ঘুমন্ত রাজার গায়ে গরম পানি ঢেলে দেন। এর পর থেকে সেলিনাকে পাওয়া যাচ্ছে না। সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ রাজাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, রাজার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানান। রাজীব বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline