রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে আটক দুই জঙ্গির একজন দাবি করেছেন তারা আইএসের লোক।
মঙ্গলবার কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনে চালানো পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হন। দুইজনকে আটক করে পুলিশ। দুইজনের একজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আটক একজনের নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জীবন নগর। এক বছর ধরে এই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি। হাসানের দাবি, তারা আইএসের লোক।
বাম পায়ের রানের ওপরে গুলির জখম রয়েছে তার। হাসানই পুলিশকে জানান, মেসে তারা ১১ জন ছিলেন। কয়েকমাস আগে তারা মেসটি ভাড়া নেন।
সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ।



You must log in to post a comment.