যত বাধাই আসুক, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক,  সিটিজি বার্তা২৪

শনিবার, ৩০ জুলাই ২০১৬

people

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যত বাধাই আসুক, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। জঙ্গিবাদ দূরের কথা, বাংলাদেশে জঙ্গিবাদের ‘জ’ও থাকবে না।

শনিবার (৩০ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হোক তা তাঁরা চান না। দু-একটি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে হয়তো আরও দু–চারটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এতে বাংলাদেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা বলা সঠিক নয়।

সৈয়দ আশরাফ বলেন, যারা ভিতু, তারাই গুপ্তহত্যা করে। তারা কাপুরুষ। এ কাপুরুষেরা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই ভয়ের কোনো কারণ নেই।

গুলশান হামলার কথা বলতে গিয়ে সৈয়দ আশরাফ প্রশ্ন রাখেন, ‘কয়েকজন বিদেশি হত্যা করলেই কি ইসলাম সারা বিশ্বে কায়েম হয়ে যাবে?’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ... আরাফাত রহমান ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিতর্কিত দেশের প্রথম সনামধন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার...
দেশেই আছে ‘জঙ্গি নেতা তামিম’ নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ গুলশান ও শোলাকিয়ার হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত কানাডা প্রবাসী বাংলাদেশি তামিম চৌধুরী দেশেই ...
মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে বরিশাল কলোনিতে সংঘর্ষ... রাশেদুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বন্দর নগরীর প্রকাশ্যে 'মাদক' বিক্রির হাট হিসেবে পরিচিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার বরিশাল কলোনিতে 'মাদক ...
গ্রেফতার পাঁচ ‘আনসারুল্লাহ’ সদস্য রিমান্ডে... মাহাবুবুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বন্দর নগরীর পতেঙ্গার কাটগড় মুসলিবাবাদ এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য যুবককে তি...
মিতু হত্যাকান্ডে ‘অস্ত্রসরবরাহকারী’ ভোলা ফের রিমান্ডে... রাশেদুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত অস্ত্রসরবর...



Translate »