প্রধানমন্ত্রীকে গণ সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর,২০১৫
নিউজ ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম

pma191429451450

 

 

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার পর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।
আজ (মঙ্গলবার)  আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image