বাংলাদেশের টার্গেট ১৩২

ctgbarta24.com

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

bdcricket

ক্রীড়া প্রতিবেদক : বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৩১ রানেই বেঁধে ফেলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৩২ রান।

টস হেরে আগে ব্যাট করে মাত্র ১০ রানে ৩ উইকেট হারালেও ম্যালকম ওয়ালারের ২০ বলের ঝোড়ো ফিফটিতে ১৯.২ ওভারে ১৩১ রান করতে পারে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান আসে ওয়ালারের ব্যাট থেকেই। তার ৩১ বলের ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৪টি চারের মার।

বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত জুবায়ের হোসেন ২টি করে উইকেট নেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর বোলিংয়ে শুরুটাও দুর্দান্ত হয় বাংলাদেশের। মাত্র ১০ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা।

জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটা হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকে (৪) মিড অফে লিটন দাসের ক্যাচ বানিয়ে বিদায় করেন বাংলাদেশের সেরা এই পেসার।

পরের ওভারে আল-আমিন বোলিংয়ে এসে তৃতীয় বলেই বিদায় করেন রেগিস চাকাভাকে। ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন মুশফিকুর রহিম।

এরপর মাশরাফি নিজের দ্বিতীয় ওভারে এসে সাজঘরে ফেরান এল্টন চিগুম্বুরাকে। জিম্বাবুয়ে অধিনায়ককে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক।

ইনিংসের নবম ও নিজের দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন নাসির হোসেন। ১৫ রান করা শন উইলিয়ামসকে বোল্ড করেন এই অফ স্পিনার। ফলে ৩৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।

দ্রুত ৪ উইকেট হারালেও ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন ম্যালকম ওয়ালার। মিরপুরে চার-ছক্কার ঝড় তোলেন এই ডানহাতি। ৫টি ছক্কা ও ৩টি চারে মাত্র ২০ বলে তুলে নেন ফিফটি, যা জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড।

অন্য প্রান্তে ক্রেইগ আরভিনকে মাহমুদউল্লাহ বিদায় করলে ভাঙে মাত্র ৩৪ বলে গড়া ৬৭ রানের জুটি। এ জুটিতে ওয়ালারের অবদানই ৫৮ রান!

এরপর একই ওভারে ২ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের রানের চাকা থামিয়ে দেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত জুবায়ের হোসেন লিখন। প্রথমে লুক জংউইকে এলবিডব্লিউ করার পর নেভিল মাদজিভাকে নাসিরের ক্যাচে পরিণত করেন এই লেগ স্পিনার। জুবায়েরের জোড়া আঘাতে ১০৮ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজে একাদশে জায়গা না হলেও আজ টি-টোয়েন্টিতে ফিরেছেন এনামুল হক বিজয় ও জুবায়ের হোসেন লিখন।

আর ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে ফিফটি করা ইমরুল কায়েস টি-টোয়েন্টিতে বাদ পড়েছেন। বাদ পড়েছেন স্পিনার আরাফাত সানীও।

বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল:
রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, লুক জংউই, টেন্ডাই চিসোরো ও নেভিল মাদজিভা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দায়িত্ব নিয়েই বলেছি, প্রমাণসহ জবাব দিব: আ জ ম নাছির... মাহাবুবুল করিম, সিটিজি বার্তা২৪ ডটকম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ চট্টগ্রাম: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই 'ঘুষ ও পাজেরো গাড়ি' দ...
আমি কি রাস্তার লোক? দায়িত্ব নিয়ে বলেছি, চিঠির জবাব দেব... 'সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি এবং দায়িত্ব নিয়েই চিঠির জবাব দিব; আ জ ম নাছির উদ্দীন মাহাবুবুল করিম । ১২ আগস্ট, শুক্রবার...
রিও অলিম্পিকের সোনার লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন, তিনে জাপান... "রিও অলিম্পিক ২০১৬"  ষষ্ঠ দিনের লড়াই শুরু সিটিজি বার্তা২৪ ডটকম : রিও অলিম্পিকের গতকাল পঞ্চম দিনে ছন্দ খুঁজে পেয়েছিললো ব্রাজিল ফুটবল দল। ডেনমার্ককে...
অপসাংবাদিকতা প্রতিরোধে নতুন আইন করছে সরকার... নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম ১১ আগস্ট, ২০১৬  বৃহস্পতিবার ৮:৪০ ঘন্টা প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা এবং অপসাংবাদিকতা প্রতিরোধ করতে আইন প্রণয়নের উদ্...
জার্মানিতে বোরকা পড়া নিষিদ্ধের প্রস্তাব... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম বৃহস্পতিবার,  ১১ আগস্ট ২০১৬ জার্মানিতে সন্ত্রাস বিরোধী তৎপরতার অংশ হিসেবে বোরকা পরা নিষিদ্ধ করা হতে পারে। ...



One thought on “বাংলাদেশের টার্গেট ১৩২