০১ ফেব্রুয়ারি রবিবার ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম ডেস্ক :
বর্তমানে প্রত্যেকটি দেশের উন্নয়নের সাথে প্রযুক্তি বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীনেরও একই অবস্থা। দেশটিতে বর্তমানে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৫০ মিলিয়ন। ২০১৪ সালের শেষের দিকে এ সংখ্যা ছিল ৬৪৮ মিলিয়ন।
গত ছয় মাসে চীনের যারা একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেছে তাদেরকেও গণনার মধ্যে আনা হয়েছে। মনে প্রশ্ন জাগতে পারে, দেশটিতে এত মানুষ ইন্টারনেট ব্যবহার করে কেন। এর পেছনে মূল কারণ হচ্ছে, দেশটিতে বর্তমানে ই-কমার্স মার্কেটের পরিমাণ ব্যাপকহারে বেড়েছে।
তাছাড়া সরকারি, বেসরকারি সব কাজেও ইন্টারনেট ব্যবহার করা হয়। এ কারণে মানুষকে বাধ্য হয়ে হলেও ইন্টারনেট ব্যবহার করতে হয়। দেশটিতে প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত আইনও কড়াকড়িভাবে মেনে চলা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper