বুধবার ২৫ মার্চ ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম, ঢাকা : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বুধবার ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাসসুদ্দিন দিদার।
Ctgbarta24.com 24 hours Online News Paper