ব্রেকিং নিউজ

সীমান্ত থেকে ৪ ডিবি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বুধবার, ২৫ মার্চ, ২০১৫

জেলা প্রতিনিধি

bsf

সিটিজিবার্তা২৪.কম : কুমিল্লার আশাবাড়ী সীমান্ত থেকে চার ডিবি পুলিশকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ডিবি পুলিশরা হলেন- গাজী মাহবুব, এএসআই সবুজ, কনস্টেবল সেলিম ও জাফর।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে কুড়িগ্রাম সীমান্ত থেকে পুলিশের এক এসআইকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। যদিও পরে তাকে ছেড়ে দেয়।

About admin