ব্রেকিং নিউজ

৯৭% অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ এবং ৮৭% আইওএস অ্যাপ হ্যাক করা সম্ভব !

০২ ফেব্রুয়ারি সোমবার ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম ডেস্ক :make-apps আপনার মোবাইলের অ্যাপগুলো কিন্তু সুরক্ষিত নয় হ্যাকার থেকে। গবেষণার রিপোর্ট কিন্তু তেমনই বলছে। সে আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা আইওএস, প্রায় সব অ্যাপকেই হ্যাকাররা চাইলে হ্যাক করতে পারে। একটি বেসরকারি সংস্থার তরফে এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সংস্থার তরফে ১০০টি পেইড অ্যাপ এবং ২০ টি বিনা মূল্যের অ্যাপসের ওপর এই গবেষনা করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে দেখা গেছে ৯৭% অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ এবং ৮৭% আইওএস অ্যাপ হ্যাক করা সম্ভব। বিনা মূল্যের অ্যাপ গুলিও সুরক্ষিত নয়, অ্যান্ড্রয়েডের ৮০% এবং আইওএস-ফোন গুলোর ৭৫% বিনা মূল্যের অ্যাপ হ্যাক করতে পারে হ্যাকার।