ব্রেকিং নিউজ

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

রোববার, ৮ মার্চ, ২০১৫

নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪ডটকম

Google.com

আইটি ঃ ‘নারীর ক্ষমতায়ন,মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে আজ উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এরই অংশ হিসেবে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল হোম পেইজ সাজিয়েছে নতুন আঙ্গিকে, বসানো হয়েছে নতুন ডুডল।

গুগল তার ডুডলে বিভিন্ন পেশায় নারীদের অর্জনের প্রতিকৃতি দিয়ে আজকের দিনটি উদযাপন করছে । নারীর বিভিন্ন প্রচেষ্টার প্রতি সম্মান জানাতে বিভিন্ন ক্ষেত্রে তাদের অর্জন ও অংশগ্রহণ তুলে ধরা হয়েছে এতে ।

নতুন ডুডলে দেখা যায়, বিভিন্ন কাজে নিয়োজিত নারীর প্রতিকৃতি। এর মধ্যে রয়েছেন বিচারক, ডাক্তার, চিত্রশিল্পী, আইনজীবী, বিজ্ঞানী, গিটারবাদক,শিক্ষকতা, খেলাধুলা ইত্যাদিতে সাফল্য অর্জনকারী।

নারীর প্রতি সম্মান জানতে ২০০৫ সাল থেকে এই দিনে গুগল ডুডলের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস তুলে ধরে। ২০১৪ সালে গুগল তার ডুডলে বিশ্বের ১০০ নারীকে নিয়ে একটি ভিডিওভিত্তিক ডুডল তৈরি করে। এরমধ্যে ছিলেন পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই, ভারতের গায়িকা আশা ভোঁশলেসহ বিশ্বের ১০০ নারী।

আজকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পেছনে রয়েছে অধিকার আদায়ে নারী শ্রমিকদের সংগ্রামের ইতিহাস। ১৯০৮ সালে ৩ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা আহ্বান জানানোর পর থেকে নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করার অভীপ্সা নিয়ে প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে আসছে। সূত্র: এনডিটিভি

About admin