ব্রেকিং নিউজ

চট্টগ্রাম কলেজ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা

untitled-1_115732_0 বৃহস্পতিবার  ১৯  মার্চ ২০১৫  নিজস্ব প্রতিবেদক সিটিজি বার্তা ২৪.কম, চট্টগ্রাম : চট্টগ্রাম সরকারি কলেজ এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শিবিরের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৬০ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকবাজার থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।


পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ২১ জনকে আসামি করে চকবাজার থানার এসআই রাসেল মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে অপর একটি মামলা দায়ের করেন। মূলত চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এ মামলা ২টি করা হয়।

এছাড়া, হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এসআই আবদুল মোনাফ বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বুধবার টানা ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করা হলেও ৩০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।