ব্রেকিং নিউজ

পুলিশ হত্যা মামলার আসামী গ্রেফতার

news_img_70097-300x160 বুধবার ২৫ মার্চ ২০১৫  সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক : জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী শিবিরকর্মী আলাল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার কদমতলা এলাকা থেকে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ। আলাল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের আবদুল্লাহ ওরফে হাসেমের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি  র্নিশ্চিত করেছেন। তিনি জানান, আলাল মিয়া ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী সে। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবিরকর্মীরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সহস্রাধিক সশস্ত্র জামায়াত-শিবিরকর্মী ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।