নগরীতে লতিফের পক্ষে মানববন্ধন

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

নগরীতে লতিফের পক্ষে মানববন্ধন

চট্টগ্রাম : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনাকে এমএ লতিফের বিরুদ্ধে ষড়যন্ত্র ও লালদীঘির জনসভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দেয়া বক্তব্যকে হত্যার হুমকি বলে অভিযোগ করে সাংসদ এমএ লতিফের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে এম এ লতিফের সংসদীয় এলাকার চৌমুহনীে এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএ লতিফ এমপিকে বিতর্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে বন্দর-পতেঙ্গা আসনের অন্তর্ভূক্ত ১০টি ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফের নামে লাগানো ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন চট্টগ্রামের আওয়ামী পরিবারের বিশাল একটি অংশ। এঘটনায় সাংসদ লতিফের বিরদ্ধে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ ও দুটি মানহানির এবং একটি তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয়, স্থানীয় অনলাইন এবং পত্রিকাতে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ‘এমপি লতিফের তদারকিতেই সেই ফেস্টুন’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি একদিনের মাথায় লতিফের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব প্রত্যাহার করে নিয়ে ছবি বিকৃতির সব দায় দিয়েছিলেন চেম্বার কর্মকর্তা ও ডিজাইনারের ওপর।

এরপরও গত ১৫ ফেব্রুয়ারি লালদীঘির মাঠে আয়োজিত এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুকে অবমাননায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘জাতির জনকের ছবি বিকৃতির মাধ্যমে লতিফ যে মহা অন্যায় করেছে, সে কারণে চট্টগ্রামে বঙ্গবন্ধুর অনুসারীরা ক্ষোভে ফুঁসছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি আইনগতভাবে নিষ্পত্তি হবে। তবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যদি সে (লতিফ) হামলার শিকার হয়। জনগণের হামলায় সে মারাও যেতে পারে। এজন্য আমাকে যদি হুকুমের আসামি করা হয় এবং সেই আসামি হিসেবে কাটগড়ায়ও যেতে মহিউদ্দিন চৌধুরী রাজি আছে। তবু এই কুলাঙ্গার লতিফকে চট্টগ্রামের মাটিতে নামতে দেয়া হবে না। তাকে এই লালদীঘির মাঠে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

মহিউদ্দিন চৌধুরীর এ বক্তব্যের পর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানায় বাহকের মাধ্যমে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আত্ববিশ্বাসী টাইগারদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ের মাধ্যমে ওয়ার্ল্ড টি-টুয়েন্টির পর্দা উঠেছে আজ। তবে বাংলাদেশের ...
নগরীর পতেঙ্গায় ইয়াবাসহ আটক ৪ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর পতেঙ্গা থানা এলাকার ১৫ নং জেটি ঘাট থেকে ৪১৩ পিস ইয়াবাসহ ৪ জনকে আট...
নগরীর সদরঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঝুট ব্যবসায়ী... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর সদরঘাট থানার কামাল গেইট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সম...
‘গোয়েন্দাগিরি করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগে’... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে এক প্রকার নখ-দন্তহীন বাঘে প...
আজ শিরোপা জিতবে কে? "দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টুয়েন্টি ক্রিকেট" ২০১৬ মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম।।  মাহাবুবুল করিম : চট্টগ্রাম বিভাগীয় ক্র...



Leave a Reply