ফিফা নির্বাচন স্থগিতের দাবি

বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

ফিফা নির্বাচন স্থগিতের দাবি

চট্টগ্রাম : আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই জর্ডানের রাজপুত্র আলি বিন-আল হুসেইন সেই নির্বাচন স্থগিত রাখার দাবি তুললেন। নির্বাসিত সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উত্তরসূরির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আলি। কিন্তু তারপরেও কেন তিনি এই দাবি তুলছেন?

আলির আইনজীবীরা এক বিবৃতিতে জানান, ‘নির্বাচন পদ্ধতিকে স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। কিন্তু কীভাবে সেই স্বচ্ছতা বজায় রাখা হবে, তা নিয়ে তারা এখন পর্যন্ত নীরব। ফলে ভোটে কারচুপির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগামী শনিবারের ভোটগ্রহণ বন্ধ রাখা হোক।’

এদিকে শুধু তাই নয়। আলি এমনও জানিয়েছেন, তার দাবিকে প্রতিষ্ঠিত করতে তিনি লুসানে কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টসে (ক্যাস) দাবি জানাবেন। তিনি জানান, সেপ ব্লাটার যে দুর্নীতির অনুপ্রবেশ ঘটিয়েছেন ফিফায়, তা এখনও দূর করা যায়নি। তাই নির্বাচনে অনেকরকম ঘটনা দেখা যেতে পারে। তাই ফিফা প্রেসিডেন্ট পদের নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হোক।

এদিকে ফিফা ইথিক্স কমিটির সিদ্ধান্ত নিয়ে আবারও সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তিনি জানান, কোনও দুর্নীতির সঙ্গেই তার সম্পর্ক ছিল না।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : আইসিসির কর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালা...
চন্দনাইশ আব্বাস পাড়া ক্রীড়া সংস্থার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চন্দনাইশ কাঞ্চনাবাদ আব্বাস পাড়া ক্রিড়া সংস্থার উদ্যোগে মরহুম মনছফ আলী মাষ্টার স্মৃতি অলম্পিক টুর্ণামে...
টাইগারদের পক্ষে অজিদের হারানো সম্ভব, চ্যালেঞ্জ সৃষ্টি করছে স্থানীয় কন্ডিশন... রোববার, ২০ মার্চ ২০১৬  রাত ১২:০৫ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংয়ে খেলার বার্তা : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প...
তাসকিন ষড়যন্ত্রের শিকার : বিসিবি আইনজীবি... শনিবার, ১৯ মার্চ ২০১৬  ২০:১৫ ঘন্টা মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম তাসকিন ষড়যন্ত্রের শিকার : বিসিবি আইনজীবি খেলার বার্তা : হঠাৎ করেই আজ ব...
ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত এবং পাকিস্তান... শনিবার, ১৯ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেট - যাকে বলা হচ্ছে টি২০ ক্রিকেটের বিশ্বকাপ - তাতে আজ কলক...



Leave a Reply