মার্কিন মূল ভূখণ্ডে হামলার হুমকি দিলো উঃ কোরিয়া

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

North Koria anounce attack America

চট্টগ্রাম : যুক্তরাস্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশ দুটিকে সতর্ক করে পিয়ংইয়ং বলেছে, কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে মার্কিন মূল ভূখণ্ডে হামলা করা হবে এবং হাজার গুণ বেশি প্রতিশোধ নেয়া হবে।

উত্তর কোরিয়ার শক্তিশালী সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।

বিবৃতিতে বলা হয়, মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী হামলা চালাবে বলে সামান্য আভাস পাওয়া গেলে পিয়ংইয়ংয়ের সেনারা আগাম হামলা করবে। এতে আরো বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের হামলার প্রথম লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘ব্লু হাউস’।

এছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও আমেরিকার মূল ভূখণ্ডে অবস্থিত মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটিগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ে আঘাত হানা হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়।

আগামী ৭ মার্চ থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ায় আগাম হামলার মহড়া চালাবে বলে খবর প্রচারিত হওয়ার পর এ বিবৃতি দিল পিয়ংইয়ং। ‘কি রিজলভ’ বা ‘ফোল ঈগল’ নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৯০,০০০ এবং আমেরিকার ১৫,০০০ সেনা অংশ নেবে।

২০০৮ সাল থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রতিবছর বার্ষিক এ মহড়া চালিয়ে আসছে। অবশ্য গত বছর মহড়ায় দুই দেশের যে পরিমাণ সেনা অংশ নিয়েছিল এবার তার চেয়ে চার গুণ বেশি সেনা অংশ নেবে।
সূত্র: এএফপি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
ওবামা ঐতিহাসিক সফরে কিউবা গেলেন সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঐতিহাসিক সফরে কিউবা পৌঁঁছেছেন। তাঁর এই তিনদিনের...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
ইয়াবা পাচার বন্ধে দুদেশের যৌথ টাস্কফোর্সের অভিযান... টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৬:৫০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক আবদুল...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));