শিরোনাম

                                                                                

নাছির ফিরছেন আজকের ম্যাচে

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Nasir Hossain

চট্টগ্রাম : এবারের এশিয়া কাপ টি২০ এর উদ্বোধনী ম্যাচে গতো বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ৪৫ রানে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফি বাহিনীকে। তবে ভারতের বিপক্ষে হারলেও এখনই শেষ হয়ে যায়নি টাইগারদের আশা।

শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাংলাদেশের একাদশ নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে প্রথম ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামা মোহাম্মদ মিথুনের ব্যাটিং ব্যর্থতার কারণে এ ম্যাচে তাঁকে দলে নাও রাখা হতে পারে। তাঁর পরিবর্তে দলে খেলতে পারেন অভিজ্ঞ নাসির হোসেন। গত ম্যাচে নাসিরকে না খেলানোর কারণে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কারণ টি টোয়েন্টি ক্রিকেটে নাসিরের বিকল্প খুব কমই আছে বাংলাদেশ দলে।

উল্লেখ্য ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে ওপেনিংয়ে অভিজ্ঞ ইমরুলকে না খেলিয়ে সদ্যই জাতীয় দলে ডাক পাওয়া মিঠুনকে খেলানো অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে ইতিমধ্যেই। তাই আজকের ম্যাচে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে|

টাইগাররা এশিয়া কাপে খেলবে আরও তিনটি ম্যাচ। এর পরের ম্যাচে অর্থাৎ আজ শুক্রবার তারা মুখোমুখি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে।

গতো ম্যাচের ভুল শুধরে আজকের খেলায় জয়ে ফিরতে চায় মাশরাফির দল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. সৌম্য সরকার
২. ইমরুল কায়েস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নাসির হোসেন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. তাসকিন আহমেদ
১০. আল-আমিন হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের কাছে ১ রানে হেরে টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায়... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ...
বাংলাদেশের জয়ের জন্য ২২ রান ১৫ বলে দরকার... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ...
আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খেলার সংবাদ ঃ তবে অংকের হিসেবে সম্ভাবনা একেবারে বিলীনও হয়ে যায়নি। কিন্তু সেজন্য ভারতের বিরু...
টাইগারদের আজ শেষ সুযোগ টি-২০ বিশ্বকাপ মুখোমুখি বাংলাদেশ-ভারত বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম খেলা ডেস্ক : বিভিন্ন সূত্রে জানতে পারলাম হোটেলে নি...
মেয়র নাছিরকে কর না বাড়াতে বলেছেন মহিউদ্দিন... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম : নগরীর জনসাধারণের সুবিধা বৃদ্ধি না করে কর না বাড়ানোর জন্য সিটি মেয়র আ জ ম ন...



Leave a Reply