শিরোনাম

                                                                                

‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের ব্যাপক পাঠক আগ্রহ

সিটিজিবার্তা২৪ডটকম

'শেখ মুজিব আমার পিতা' বইয়ের ব্যাপক পাঠক আগ্রহ

চট্টগ্রাম : লেখক শেখ হাসিনায় পাঠকের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিবারই প্রধানমন্ত্রীর বইয়ের দিকে বিশেষ একটা নজর থাকে মানুষের, এবার তা যে কোনো বারের চেয়ে একটু বেশি বলে জানালেন প্রকাশক-বিক্রেতারা।

আগামী প্রকাশনী থেকে ২০১৫ সালে বের হয় শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি। ২০১৬ সালে যার চতুর্থ সংস্করণ চলছে। খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রিয় এই প্রকাশনা সংস্থাটির এ বছরের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে বইটি।

বইয়ের পাতায় লেখা ২৫০ টাকা মূল্য। ২৫ শতাংশ কমিশনে আগামী প্রকাশনী বিক্রি করছে ১৮৮ টাকায়। এখানকার বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিতিয়া ওসমানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, এবার আমাদের বেস্ট সেলার বই হচ্ছে প্রধানমন্ত্রীর বই ‘শেখ মুজিব আমার পিতা ’ বইটি। অন্য যে কোনো লেখকের চেয়ে তার বইয়ে পাঠকের আগ্রহ চোখে পড়ার মতো।

মিতিয়া জানান, ছুটির দিনে শেখ হাসিনার বই বিক্রিতে ১০০ কপি ছাড়িয়ে যায়। এছাড়া সাধারণ কর্মী দিবসে ৩০-৩৫ কপি হাত বদল হয়।

অন্যদিকে, বাংলা একাডেমি প্রাঙ্গণে যুবলীগের প্রকাশনা যুবজাগরণে (৭৬-৭৭ নম্বর স্টল) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পাশাপাশি প্রধানমন্ত্রীর লেখা এই বইটিতে (‘শেখ মুজিব আমার পিতা’) বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাঠকরা মাত্র ১০০ টাকায় বইটি সংগ্রহ করতে পারছেন। এতে মেলা চলাকালীন সময়ে লাইনে দাঁড়িয়ে কিনতে হচ্ছে বই। যখন মেলা শুরু তখনই স্টলের সামনে লাইনও শুরু।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, পৃথিবীর কোনো জায়গায় লাইন ধরে মানুষ বই কিনে বলে আমার জানা নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বই কিনতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এতো ভিড় যা চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়।

তিনি বলেন, যুবজাগরণে এবার বঙ্গবন্ধুর আত্মজীবনীর পরেই শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’র বিক্রি তুঙ্গে। অবশ্য গতবছর ২০১৫ সালে দুটি বইই সমান সমান বিক্রিতে ছিল। আমরা চাই সব পাঠকের হাতে এ বইগুলো থাকুক, সবাই পড়ুক- তাই যুবলীগের নিজস্ব ফান্ড থেকে ভর্তুকি দিয়ে মাত্র ১০০ টাকায় বই দেওয়া হচ্ছে।

‘প্রধানমন্ত্রীর ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি ছুটির দিনে ৬০০ থেকে ৬৫০ পিস এবং সাধারণ দিনে ২০০ পিসের মতো বিক্রি হচ্ছে। আমরা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পর্যাপ্ত যোগান দিতে পারলে সংখ্যাটি আরও বাড়তো,’ যোগ করেন শ্যামল কুমার রায়।

আরও জানতে কথা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিনের সঙ্গে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে মানুষের আগ্রহ সীমাহীন, তাই স্বাভাবিকভাবেই বলা যায়- তার বই পড়ে আগ্রহ মিটানোর প্রচেষ্টা তো থাকবেই। এছাড়া লেখক হিসেবে শেখ হাসিনার আলাদা একটা অবস্থান রয়েছে, সেজন্যই হয়তো তার বইয়ে বিশেষ নজর পাঠকের।

‘শেখ মুজিব আমার পিতা’ বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিকথামূলক একটি আত্মজীবনী। এতে বঙ্গবন্ধুর জীবনী এবং বঙ্গবন্ধু পরিবারের অনেক অজানা তথ্য ও ইতিহাস স্থান পেয়েছে।

এছাড়া শেখ হাসিনা রচিত ও সম্পাদিত আরও ১০টি বইয়ের নতুন সংস্করণ চলছে মেলায়। যেগুলোরও ভালো কাটতি হচ্ছে। ১৯৯২ সাল থেকে বিভিন্ন সময়ে বইগুলো প্রকাশ পায়।

যার মধ্যে উল্লেখযোগ্য, দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা, সাদাকালো, ওরা টোকাই কেন, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম-বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, লিভিং ইন টিয়ারস, পিপল অ্যান্ড ডেমোক্রেসি, আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে প্রদত্ত ভাষণ) এবং বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বেবি মওদুদের সঙ্গে যৌথ সম্পাদনা)। টুয়েন্টি ওয়ান বিডি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। মঙ্গলবার বিকেলে নগরের ডিসি হিল প্র...
সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পদক পাচ্ছেন... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম সাহিত্য সংবাদ : সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণকে স্বাধীনতা পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছ...
আত্ববিশ্বাসী টাইগারদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান... মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ের মাধ্যমে ওয়ার্ল্ড টি-টুয়েন্টির পর্দা উঠেছে আজ। তবে বাংলাদেশের ...
একটি কাল্পনিক গল্প শুক্রবার,  ১১ মার্চ ২০১৬  ০৩:১৬ ঘন্টা মুহাম্মদ জাফর ইকবাল একটি কাল্পনিক গল্প রিকশাটা থামতেই সামিয়া দেখতে পেল হাসান কফি হাউসের সামনে দাঁড়িয়ে ...
হাওয়া ভবনের কর্মচারীর টাকায় লন্ডনে বাস করছেন তারেক রহমান!... বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ ১৭:৫৮ ঘন্টা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম হাওয়া ভবন কাশেম কাব্য : শামসুজ্জোহা ফরহাদ। হাওয়া ভবন এর সাবেক এক কর্মী...



Leave a Reply