অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বই মেলার পুরস্কার বিতরণী সম্পন্ন

মঙ্গলবার, ০১ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম : নগর পিতা আ জ ম নাছির উদ্দীন বলেন, ঢাকা বই মেলার মত চট্টগ্রামেও বই মেলাকে সর্বজন নন্দিত এবং জনপ্রিয় করার জন্য সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে প্রকাশক,লেখকদের যেমন ভুমিকা রয়েছে, তেমনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা জরুরী। এ বছর কার্যকর পরিসরে বই মেলা আয়োজন করা হয়েছে।

আজ ২৯ ফেব্রুয়ারি বিকেলে মুসলিম ইন্সটিটিউট চত্বরে অমর একুশে ও আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মুসলিম ইন্সটিটিউট চত্বরে চসিক আয়োজিত ১৩ দিন ব্যাপী বই মেলার সমাপনী দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগামী বছর মেলাকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা আমার রয়েছে। একটি সফল, বৃহত্তর পরিসরের বই মেলা আয়োজন করতে হলে আমাদেরকে নানামুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সময় স্বল্পতার কারণে এ বছর তা সফল হয়নি। চট্টগ্রামে অনুষ্ঠিত বিক্ষিপ্ত মেলাগুলোকে সমন্বয় করে তাদের পরামর্শ এবং সহযোগিতার ভিত্তিতে বৃহদাকারে একটি সমন্বিত বই মেলা আয়োজনে যা যা করা দরকার সে ব্যাপারে প্রস্তুতি-পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ঢাকার আঙ্গিকে অনুষ্ঠিত করার যে চিন্তা,পরিকল্পনা আমার রয়েছে তাতে সংশ্লিষ্ট সর্বশ্রেণির অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

বক্তব্যে বই পড়া প্রসঙ্গে তিনি বলেন, বইয়ের মাধ্যমেই জ্ঞানের পরিধির বিস্তার ঘটানো যায়। সুস্থ,সুন্দর, গঠনমূলক কাজে নিজেকে আত্মনিয়োগের নেপথ্য কারিগর হতে পারে একটি ভাল বই। মহৎপ্রাণ মহাপুরুষেরা বই পড়াকেই একমাত্র সঙ্গী এবং বন্ধু বলে আখ্যা দিয়েছেন। একটি আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আলোকিত মানুষ গড়তে হবে। আর আলোকিত মানুষ গড়ার জন্য তরুণ প্রজন্মের মাঝে বই ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক, নৃত্য,চিত্রাংকন,উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৯৫ জন সহ বই মেলায় অংশগ্রহনকারী প্রকাশক বাতিঘর প্রথম স্থান, এডর্ন প্রকাশন দ্বিতীয়, শব্দশিল্প প্রকাশন তৃতীয় স্থানে; বুকস্টলের মধ্যে আবীর প্রকাশন প্র্থম স্থান, বলাকা প্রকাশন দ্বিতীয় স্থান এবং মাইজভান্ডারী প্রকাশনী তৃতীয় স্থান অর্জন করেছে।

বিগত ১৩ দিন ব্যাপী মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল বিভাগে অপর্ণাচরণ সিটি কপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান, পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ যৌথভাবে দ্বিতীয় স্থান এবং ফতেয়াবাদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। কলেজ বিভাগে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ প্রথম,কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ দ্বিতীয় ও কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ তৃতীয় স্থান অধিকার করেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এবার বাস চালককে পুলিশে দিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন... শনিবার, ২৬ মার্চ ২০১৬ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আটক কিশোর বাস চালক চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন...
বেপরোয়া গতির বাসের ধাক্কা থেকে প্রাণে বাঁচলেন মেয়র... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : বেপরোয়া গতির বাসের ধাক্কা থেকে প্রাণে বাঁচলেন মেয়র। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ও লালখান বাজ...
চট্রগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদযাপিত... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম কর...
জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম :চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদযাপন উ...
নিজেদের সাম্থ থেকে আমরা টাকা সংগ্রহ করে এই পথ শিশুদের জন্য খরচ করি... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সমাজের সকল বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসে তাহলে পথ শিশুগুলো একটুখানি হল...



Leave a Reply