উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শনিবার, ৫ মার্চ, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক উৎসব মুখর পরিবেশে শুরু হয়ছে ‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট’ এর দ্বিতীয় আসরের খেলা ।
গতোকাল শনিবার (৫ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে সাগরিকায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং বিসিবি সহ-সভাপতি আলহাজ্জ্ব আ জ ম নাছির উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর মাসিক দখিনা’র সম্পাদক সরওয়ার জাহান, কো-স্পন্সর লিবাস এর প্রধান নির্বাহী, সাবেক কৃতি ক্রিকেটার মনসুর আলম, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএসএ কাউন্সিলর আবু সামা বিপ্লব, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ্ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্জ্ব আ জ ম নাছির উদ্দিন-কে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দখিনা-র সম্পাদক সারওয়ার জাহানকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ্ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্জ্ব আ জ ম নাছির উদ্দিন অংশগ্রহণকারী দল সমূহকে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমূহকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিযোগিতার সফল আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী খেলায় টুর্ণামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ৬ উইকেটে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।
খেলার সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় (৯৬/৮, ২০ ওভার): অপু ২০।
বোলিং : জাহেদ ২/১১, আতিক ২/২, আরমান ২/৯।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় (৯৭/৪, ১৪.৫ ওভার): নাজিম ৩৮*, সাদ্দাম ২৩*। বোলিং : তৌকির ২/১৫।
ম্যান অব দ্যা ম্যাচ : নাজিম (বিজিসি ট্রাস্ট)

ম্যান অব দ্যা ম্যাচ নাজিম (বিজিসি ট্রাস্ট) এর হাতে ট্রফি তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান লিবাস এর প্রধান নির্বাহী মনসুর আলম।
২য় খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১০ উইকেটে ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রামকে পরাজিত করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (১৪০/৮, ২০ ওভার)। আইয়ুব নবী ৩০, মইনুদ্দিন ২৯। বোলিং : আদনান ২/১৪,
চবি (১৪১/০, ১৬.৩ ওভার)। রাব্বি ৫১*, মাহমুদ ৭৩*।
ম্যান অব দ্যা ম্যাচ : মাহমুদ (চবি)

ম্যান অব দ্যা ম্যাচ : মাহমুদ (চবি) কে ট্রফি তুলে দেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি।
আজকের খেলা :
সকাল ৯:৩০মি. প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বনাম ইষ্ট ডেলটা বিশ্ববিদ্যালয়
দুপুর ১:৩০মি. সাউদার্ন বিশ্ববিদ্যালয় বনাম পোর্ট সিটি আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়
