আগামী ৬ এবং ৭ মে শুরু হচ্ছে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা

মংগলবার, ০৫ এপ্রিল ২০১৬

imageসিটিজিবার্তা২৪ডটকম : ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগামী ৬ এবং ৭ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

সোমবার (০৪ এপ্রির) সরকারি তথ্য বিবরণীতে পরীক্ষার সময়সূচি জানানো হয়।

এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানায় এনটিআরসিএ।

লিখিত পরীক্ষার পর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল ঘোষণা করবে এনটিআরসিএ।

পরবর্তীতে শূন্য পদের চাহিদা নিয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়- এসব ক্যাটাগরিতে মেধা তালিকা তৈরি সে অনুযায়ী নিয়োগ দেবে এনটিআরসিএ।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়েগের জন্য ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এ পরীক্ষা নেওয়া শুরু করে।

আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নিচ্ছে এনটিআরসিএ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পেছাতে পারে ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা... বুধবার, ০৬ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : 
মেডিকেল শিক্ষার্থীদের পড়াবেন কনসালট্যান্টরা!... মেডিকেল কলেজ আলী ইমাম মজুমদার,  সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম ৬ এপ্রিল ২০১৬   বুধবার  ০২:১৫ ঘন্টা মেডিকেল শিক্ষার্থীদের পড়াবেন কনসালট্যান্টরা! ...
প্রশ্ন ফাঁস ঠেকাতে “ফেসবুকে” নজরদারি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ২০:৩০ ঘন্টা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত ...
শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে ধারণা দিতে হবে... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৫৫ ঘন্টা জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম : সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু...
সোহেল হত্যাকারীদের গ্রেপ্তারে পলিটেকনিক ছাত্রলীগের ৪৮ ঘন্টার আলটিমেটাম... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : : প্রিমিয়ার বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ সোহেলের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));