বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে

রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:০০ ঘন্টা

tofayel

অর্থনীতি ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নতমানের পণ্য রপ্তানি করতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের তৈরী ফার্ণিচার, তৈরী পোশাক, ঔষধ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।

আজ শুক্রবার মনিপুরের মূখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং এর সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সময় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু করলে এ অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্য বহুগুন বৃদ্ধি পাবে। ভারতের নর্থ-ইষ্ট রিজিয়নে বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সকল পণ্যে রপ্তানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। ভারত সরকারের কিছু ক্ষেত্রে কাউন্পার ভেলিং ডিউটি আরোপের কারনে আশানুরুপ পণ্য রপ্তানি হচ্ছে না।

তোফায়েল আহমেদ বলেন, উভয় দেশের মধ্য আলোচনা করে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরী উন্নতমানের পণ্য কম খরচে আমদানী করতে পারবে। এ সময়ে মনিপুরের মূখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মনিপুরে বাংলাদেশের তৈরী পণ্যেও প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশের পণ্য মনিপুরে আসলে মানুষ ভালোমানের পণ্য সুলভমূল্যে পাবে। এজন্য দু‘দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনিপুর বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বলেও জানান তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তারকাদের তারায় ভরা আইপিএলের জমকালো উদ্বোধন... সিটিজিবার্তা খেলা ডেস্ক শনিবার,  ৯ এপ্রিল ২০১৬  ০০:২৫ ঘন্টা তারকায়িত জমকালো আইপিএল  উদ্বোধন মাহাবুবুল করিম :  দীর্ঘ একবছর প্রতিক্ষার পর চলে ...
নাজিম হত্যার দায় স্বীকার আল-কায়েদার সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ নাজিম হত্যার দায় স্বীকার আল-কায়েদার নিউজ ডেস্ক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আ...
বিচারহীনতার জন্য প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপ এ্যাওয়ার্ড পাবেন... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেছেন, দ...
ইসলাম নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না : আল্লামা শফি... জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ হেফাজত ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফি ফেনী: নেতাকর্মীদের উদ্দেশ্যে হেফাজতে ইসল...
২ জুন জাতীয় সংসদে বাজেট পেশ : অর্থমন্ত্রী... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ২২:০০ ঘন্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহীত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বল...



Leave a Reply