শনি শিঙ্গনাপুর মন্দিরের দরজা খুলেছে ৪০০ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ১৭:৩৫ ঘন্টা

শনি শিঙ্গনাপুর মন্দিরের দরজা খুলেছে ৪০০ বছর পর

মহারাস্ট্রের শনি শিঙ্গনিপুর মন্দির

ভারতের মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে আর বাধা রইল না। চার শতাব্দীর পুরনো প্রথার অবসান ঘটাল মন্দিরের ট্রাস্টি বোর্ড। গত চার মাস ধরেই মন্দিরে মহিলাদের প্রবেশধিকার চেয়ে আন্দোলন করে আসছিলো একটি সংগঠন।

আজ শুক্রবার দুপুরে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, মহিলারা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে আর বাধা দেওয়া হবে না।

জানা যায়, কয়েকশো বছরের প্রাচীন শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের ঢুকতে দেয়া হত না। ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামে একটি মহিলা সংগঠন চার মাস আগে থেকে এই প্রথার অবসানের দাবিতে আন্দোলন শুরু করে। বার বার মন্দিরের সামনে জমায়েত করেও অবশ্য তারা মন্দিরে ঢুকতে পারেননি। বাধা পেয়ে ফিরে এসেছে। আন্দোলনের চাপ বাড়তে থাকায় মন্দির কর্তৃপক্ষ কিছু দিন আগে নতুন নির্দেশ জারি করে জানায়, পুরুষ বা মহিলা কেউই আর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবে না। এই নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে থাকে। শুক্রবার সকালে শতাধিক লোক সব বাধা ভেহে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েন।

দুপুরে মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে শালিনী লান্ডে জানান, মন্দিরে মহিলাদের প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। এর পর থেকে কোনও মহিলা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে বাধা দেয়া হবে না। তবে মহিলাদের ওই মন্দিরে আসতে উৎসাহও দেয়া হবে না।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার রাজসাক্ষী মায়া সান্তোস দেগুইতো... শনিবার, ০৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্...
মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দিদের দুই সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হবে : সু চি... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম ৮ এপ্রিল ২০১৬  শুক্রবার  ০০:১০ ঘন্টা অং সাং সুচি মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দিদের দুই সপ্তাহের মধ্যে ...
রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ২৩ লাখ ডলার উদ্ধার... বুধবার, ০৬ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ২৩ লাখ ডলার ফিলিপিন্সের একটি ক্যাসিনো থে...
অর্থ পাচার নিয়ে অবশেষে মুখ খুলেছেন অমিতাভ... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ১৯:৩৭ ঘন্টা অমিতাভ বচ্ছন ও পুত্র বধু ঐশ্বরিয়া রায় বচ্ছন আন্তর্জাতিক ডেস্ক :...
সু চি’কে প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা দিল মিয়ানমার সংসদ... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ১৯:২৯ ঘন্টা অং সাং সুচি চট্টগ্রাম : সেনাবাহিনীর তৈরি সংবিধানের কারণে ...



Leave a Reply