শিরোনাম

                                                                                

নগরীর ২ লাখ বহুতল ভবনের ৭০ শতাংশই ত্রুটিপূর্ণ

ctgbarta24.com
Share

বুধবার, ২০ এপ্রিল ২০১৬

Ctgbarta24_Chittagong_danger_hills_area_peoples_04-19-07.36.28সিটিজিবার্তা২৪ডটকম : বন্দরনগরী চট্টগ্রামে ২ লাখ বহুতল ভবনের ৭০ শতাংশই কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ বলে নিশ্চিত হয়েছে সিডিএ। পাঁচ মাসের অনুসন্ধানে ত্রুটিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হওয়ায় এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সিডিএ। তবে এসব ভবন নির্মাণের জন্য সিডিএ’র অবহেলাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা।

৬০ বর্গমাইলের এ নগরীতে ছোট-বড় বহুতল ভবন রয়েছে অন্তত দু’লাখ। নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ’র কাছ থেকে নকশা অনুমোদন নেয়া হয়। কিন্তু প্রায়ই ভবন নির্মাণকালীন সময় কিংবা নির্মাণের পর নানা ধরণের অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরণের অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় সিডিএ’র পক্ষ থেকে শুরু হয় বিশেষ জরিপের কাজ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আবদুছ ছালাম বলেন, ‘বিনা অনুমোদনে কোন নকশা হয়েছে কি না, ভবনগুলো ফুটপাত ও খাল দখল করেছে কি না, বেজমেন্টের কাজ ঠিকভাবে হয়েছে কি না এগুলা আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সার্ভে কাজ শুরু করেছি।’

গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রথম পর্যায়ে নগরীর প্রধান ১৯টি সড়কের পার্শ্ববর্তী ভবন গুলো পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি সড়কের পার্শ্ববর্তী ১৫ থেকে ২০ হাজার ভবনের পরীক্ষার কাজ শেষ হয়েছে। আর তাতেই পাওয়া গেছে আঁতকে ওঠার মতো নানা তথ্য।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিডিএ শুধুমাত্র ভবনের নকশা অনুমোদন দিয়েই তাদের দায়িত্ব শেষ করে। তাদের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ।

নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, ‘চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষের যে নজরদারিটা রাখার কথা ছিল বিশেষ করে ভবন নির্মাণকালীন সময়ে, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে ভবন মালিকরা বেপরোয়াভাবে আইনভঙ্গ করছেন।’

সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন, জরিপের কাজ শেষ হলেই ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান।

সুত্র : সময়

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

উপায়না পেয়ে ইউনোর শরণাপন্ন হয়েছে : অনন... ফটিকছড়ির নিখোঁজ সিরাজ চেয়ারম্যান - (ফাইল ফটো) সিনিয়র রিপোর্টার: চট্টগ্রাম ব্যুরো : সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ আব্বু ছিল...
মাদক আগ্রাসনের শিকার যুব ও ছাত্রসমাজ : যুবনেতা নুরুল আনোয়ার... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রি...
আগ্রাবাদ পার্ক এখন প্রেম কেন্দ্র নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬   আজীম অনন ও মনির হোসেন ● অযত্ন আর অবহেলায় নগরীর আগ্রাবাদস্থ কর্ণফুলী শিশু...
ওয়াসার পানি দিয়ে তৈরি হয় আইসক্রিম ! মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন বালুয়ার দিঘির পশ্চিম পাড়,ঘাট ফরহাদ...
বোয়ালখালীতে মা ও মেয়ের লাশ উদ্ধার মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ...



Leave a Reply