একসাথে শাহরুখ, আমির এবং সালমান

ctgbarta24.com
Share

বিনোদনডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

একসাথে শাহরুখ, আমির এবং সালমান

শাহরুখ-সালমান-আমির

বলিউডের শীর্ষ সারির তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। এক সময় নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করলেও এখন সব বিবাদ ভুলে তারা বন্ধু। ২০১৪ সালের ২ ডিসেম্বর রজত শর্মার জনপ্রিয় টকশো ‘আপ কি আদালত’র ২১ বছর পুর্তি অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে হাজির হয়েছিলেন এ তিন খান। আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।

কিছুদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় বর্ষপুর্তি হবে। এ উপলক্ষে আগামী ২৬ মে ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমান-আমির তিন খান জুটিকে। পাশাপাশি বলিউডের প্রথম সারির তারকাদেরও দেখা যাবে এ অনুষ্ঠানে। এমনটাই জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রায় ৬০ হাজার মানুষ এ অনুষ্ঠানের উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আট ঘণ্টা ব্যাপী এ অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘জারা মুসকুরা দো’। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হবে দুই বছরে মোদি সরকারের বিভিন্ন অর্জন সমূহ।

এদিকে একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন অনুষ্ঠানের সূচনা করবেন। এছাড়া বলিউড তারকা অজয় দেবগন, এ. আর রহমান, রিতেশ দেশমুখ, রাজকুমার হিরানিসহ অন্যান্য তারকারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অতীতের বিবাদ ভুলে এখন নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেছেন এ খান ত্রয়ী। কিছুদিন আগে দুবাইয়ে টয়ফা অ্যাওয়ার্ডে একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে সালমান এবং শাহরুখকে। অন্যদিকে সাল্লু ভাই এবং কিং খানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আমির। একে অন্যের সিনেমার প্রচারণাও করতে দেখা যায় তাদের। এবার নরেন্দ্র মোদির আমন্ত্রণে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘বালিকা বধু’ আত্মহত্যা করছেন, প্রেমিক রাহুল জানতেন!... বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬ বালিকা বধু ও প্রেমিক রাহুল ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র পরিচি...
আসছেন অভিনেতা আইয়ূব বাচ্চু বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬ আইয়ুব বাচ্ছু বিনোদন ডেস্ক : এতদিন সবার প্রিয় গায়ক রক স্টার হিসেবে চিনতো তাকে এবার অভিনেতা হিসেবে টেলিভিশনের পর্দ...
‘মেলায় যাই রে’ নিয়ে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন মাকসুদ... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ ছবি: সংগ্রহীত বাংলা নববর্ষের পহেলা বৈশাখ নিয়ে দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের কালজয়...
নোবেল-মৌ এক যুগ পরে বিজ্ঞাপনে বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১৭ এপ্রিল ২০১৬ আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ বাংলাদেশের সফল মডেলিং জুটি আদিল হোসেন নোবেল ও সাদ...
শাহরুখকে বাবা বলে পরিচয়ই দিতে চান না আরিয়ান... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ বাবা শাহরুখ খানের সাথে আরিয়ান বলিউড বাদশা শাহরুখ খানকে নিজের বন্ধু বা পরিচিত বলে ...



Leave a Reply