শিরোনাম

সিটিজিবার্তা২৪.কম অনুর্ধ্ব-১৮ টি-২০ বিজয় দিবস ক্রিকেট টুুর্নামেন্ট”;জয় পেয়েছে ব্রাদার্স ও রাইজিং স্টার

রবিবার,১০ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

 

Saimon

ক্রীড়া প্রতিবেদকঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নানেন্ট”; ২য় রাউন্ডের আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমী ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমী।

দিনের প্রথম ম্যাচে টস জিতে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার এর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্রাদার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে সাইমন ৪৬ রান করে। ইসতিয়াক ও শাওন ২টি করে উইকেট লাভ করে। জবাবে ১৯ ওভারে সব উইকেট ১৩২ রান করে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার। মিনহাজ করে ৩৮ রান এবং সাইমন ৪টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় সাইমন।

দিনের ২য় ম্যাচে টস জিতে রাইজিং স্টার ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং করে ব্রাইট ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান করে। শাফিন করে ২৩ রান। লাবিব, মজিদ ও রবি ১টি করে উইকেট লাভ করে। জবাবে ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে রাইজিং স্টার। মুনতাসির ৩৬ রান করে এবং ইমরান ও শাফিন ২টি করে উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় মুনতাসির।




Leave a Reply