রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম, চট্রগ্রাম : নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারীঘাট এলাকায় স্বাদ ব্রেড এন্ড বিস্কুট ইন্ড্রাস্ট্রিজ এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে ।
রবিবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে এ অভিযান চালান হয়েছে।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বাদ ব্রেড এন্ড বিস্কুট ইন্ড্রাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমান করা হয়েছে । বিভিন্ন পাউরুটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এবং নোংরা ও ভাঁজাপোড়া তৈল দিয়ে বানানো হচ্ছিল চালাচুর । পোড়া তেল আবার ব্যভার করা হচ্ছিল বিস্কিটের খামিরে ও দীর্ঘদিন ব্যবহারের ফলে উথপাদিত মিস্টির রসের রঙও কালো হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, অভিযানকালে দেখা যায়, উৎপাদিত দইয়ের কোন তারিখ উল্লেখ করা ছিলনা ও কারখানার পরিবাশ অত্যন্ত নোংরা।

