শিরোনাম

গাজীপুর থেকে ৫টি শক্তিশালী টাইম বোমা উদ্ধার

রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬

2016_01_17_13_03_28_9vQmGJs1GuyjoKywzRNZJiEbfwiuAG_originalসিটিজিবার্তা২৪ডটকম : গাজীপুর শহরের কুনিয়া তারাগাছ এলাকা থেকে ৫টি শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সকালে ইজতেমা ময়দানের ২ কিলোমিটারের মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় কুনিয়া তারাগাছ এলাকার বালুর মাঠ থেকে, ৫টি টাইম বোমা ও একটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে পুলিশ। বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য, একটি গোষ্ঠী বোমা হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা পুলিশের।

 




Leave a Reply