সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম

* ‘ইফতেখার চৌধুরী’ পরিচালিত, ‘নীলিমা’ চলচ্চিত্রের সুটিং এর ফাঁকে একটি স্থীরচিত্রে, চিত্রনায়ক ‘সানি জন’ ও চিত্রনায়িকা ববি
জেনিফার আলম : এই মুহুর্তে দেশের সবচাইতে স্মার্ট এবং হট বড নায়কের নাম বলুন? প্রথম তিন জনের একজনের মধ্যে আসবে অবশ্যই সান জন এর নাম। আর এই সুদর্শন নায়ক আবারো আসছেন পর্দা কাপাতে তার নতুন ছবি ‘ইফতেখার চৌধুরী’ পরিচালিত, ‘নীলিমা’ নিয়ে।
চলচ্চিত্রের সুটিং এর ৭০ ভাগ হয়েছে মাল্টাতে আর বাকি ৩০ ভাগ হচ্ছে দেশের অন্যান্য জায়গায়। এই চলচ্চিত্রে তার সহশিল্পী হিসেবে আছেন ববি। সান জন তার প্রথম চলচ্চিত্র দিয়ে ই সকলের নজর কেড়ে নেন তার অসম্ভব সুন্দর লুক এবং ফিটনেস এর জন্য। এবং এই সুদর্শন নায়ক তার ১০০ ভাগ ঢেলে কাজ করছেন যেন সকলে তার অভিনয় প্রতিভা দেখে মুগ্ধ হয়। তিনি সুধু সুন্দর নায়ক হিসেবে নন যুগ যুগ ধরে একজন অভিনয় শিল্পী হিসেবে যেন এই দেশ এর মানুষ তাকে মনে রাখেন এই জন্য তার সর্বোচ্চ চেষ্টা।
এই নায়কের প্রথম সিনেমার সাফল্যই বলে দেয় তিনি এই চলচ্চিত্র জগৎ এর সর্বোচ্চ আসনটি দখল করার জন্য ভালো ভাবেই নিজেকে প্রস্তুত করে এসেছেন।
অসম্ভব বিনয়ী এই শিল্পী বলেন, তার প্রথম ছবির সাফল্য তাকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করেছে এবং আরও বেশী দায়িত্বশীল হয়ে এবং নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে উতসাহী করেছে। যার ফলাফল হতে যাচ্ছে নিলীমা চলচ্চিত্রটি।
একটি সুন্দর গল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের প্লট। মাল্টার সুন্দর সুন্দর লোকেশন আর সাথে পর্দায় সান জন এর উপস্থিতি নিসন্দেহে আরেকটি হিট চলচ্চিত্র উপহার পেতে যাচ্ছে দর্শক।
কঠোর পরিশ্রমী এই নায়ক নিজেকে ফিট রাখতে খুব কঠিন এবং নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন। ভালো করে খেয়াল না করলে তার ফিটনেস এবং স্মার্টনেস আপনাকে বলিউডের কোন প্রথম শ্রেনীর নায়ক হিসেবে মনে করতে বাধ্য করবে। এই মুহুর্তে দেশের সবচাইতে সুদর্শন নায়ক দের অন্যতম এই মানুষটি এখন শুধু তার কাজ নিয়েই ব্যাস্ত। তার কাজই বলে দিবে তিনি কতটা দূর যাবেন।

