শিরোনাম

বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে ১ দফা আন্দোলনের ঘোষণা

৮ দফা দাবিতে মানববন্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

10352271_1950294041862423_2853434363779795182_ctg_bcl

৮ দফা দাবিতে মানববন্ধে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। ছবি সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ। কর্মসূচি পালনকালে ছাত্রলীগ নেতারা আগামী বৃহস্পতিবারের মধ্যে ৮দফা দাবি মেনে নেয়া না হলে ১ দফা (অধ্যক্ষের অপসারণ) আন্দোলনে যাবার ঘোষণা দেন। ছাত্রলীগের চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় কলেজের মূল ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং ওবায়দুল হকের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইন সমাজের প্রতিনিধি, জেলা পিপি এড. আবুল হাশেম, চিকিৎসক প্রতিনিধি ডা: শফিউল আজম, মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু, মহিলা নেত্রী নাজনিন সরওয়ার কাবেরী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, সহ-সভাপতি ফারুক খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মনসুর, সাংবাদিক শুকলাল দাশ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পাভেল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবু সাঈদ সুমন, মো: ওয়াহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, আবু মোহাম্মদ আরিফ, এম কাইসার উদ্দিন, শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সাইফুল ইসলাম মহানগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু, দেলোয়ার হোসাইন।

৮ দফা দাবিতে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সামনের সড়কে মানববন্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

৮ দফা দাবিতে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সামনের সড়কে মানববন্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

মানববন্ধনে ছাত্রলীগের নেতৃব্ন্দ বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং উগ্র মৌলবাবদ সন্ত্রাসী গোষ্ঠীর সকল অপকর্ম নির্মূলে চট্টগ্রামের ছাত্র সমাজ আজ ঐক্যবদ্ধ উক্ত মানবন্ধনের মাধ্যমে তা সকলের কাছে জানান দিচ্ছে। আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের আগে যদি সাধারণ শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিত এবং জঙ্গিবাদ নিরসনে আমাদের ৮ দফা দাবি মেনে নেয়া না হয় তবে উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এক দফা অত্র কলেজ দুটির অধ্যক্ষের অপসারণের ১ দফা দাবির কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।

এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা ইতিপূর্বে কলেজ অধ্যক্ষের এক বক্তব্যে শিবির সশস্ত্র ক্যাডারদের কোন সাংগঠনিক দল নেই, এমন বক্তব্যের জোর প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে নগরীর নিরাপত্তার দায়িত্বরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কলেজ অধ্যক্ষের মোবাইল ফোনের কল লিষ্ট যাচাই বাছাই করার অনুরোধ জানান।

ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময় আরও অভিযোগ করে বলেন, আমাদের কাছে সুর্নিদিষ্ট তথ্য প্রমাণ আছে, চট্টগ্রাম কলেজ এবং হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষবৃন্দ নিয়মিত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে যদি শিবিরের সন্ত্রাসীরা নগরীর কোথাও কোন সাধারণ শিক্ষার্থীর উপর গুপ্ত হামলা চালান তবে তার দায়ভার সম্পূর্ণ কলেজ প্রশাসনকে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সম্পাদক সাজিবুল ইসলাম সাজু, সদস্য কামরুল হুদা পাভেল, সালাউদ্দিন বাবু, মোস্তফা কামাল, মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আরিফ রশিদ, হাসান শিপু, দুলন শর্মা, কামরুজ্জামান কমল, শাহজাহান সম্রাট, মনির ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, বেলাল হোসেন, নাজমুল হাসান, মোক্তার হোসেন রাজু, তৌহিদ কামাল চৌধুরী, হাবিব উল্লাহ ফারুকুল ইসলাম, মোশরফ হোসাইন, সুলতান মাহমুদ রিয়াজ, সাইফুদ্দিন, সরফুল ইসলাম মাহী, কনিক বড়ুয়া, রুবেল রানা, কামরুল ইসলাম মাসুম, নাঈম উদ্দিন, মহিউদ্দিন সুমন, মো: ইমরান, জামিলুর রহমান, আকতার হোসাইন, নাহিদ হাসান, সরফুল ইসলাম নাঈম, রফিক হোসেন, হাসানুল আলম শাওয়াল, ইমাম হোসেন, আরিফুল ইসলাম, জামাল উদ্দিন, খন্দকার নাঈমুল আজম, আসাদুজ্জামান, জাহিদ হাসান সাইমুন, আবদুল হালিম, ইমাম হোসেন, মো: সাহেদ, নাজমুল হক, সাঈদুল আনোয়ার রিয়াদ, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, মো. শাহীন, এমদাদুল হক, আরমান হোসেন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রেজা, হুমায়ন, তারেক, মিজান, ফয়সাল, সাহেদ, হৃদয়, সুমন, জিসান, মিলন, শাওন, সাহাবুদ্দী, সৈকত, জয়, নাজমুল, বাপ্পী, শাহেদ,  মাহি প্রমুখ।




Leave a Reply