শিরোনাম

এমপি বাবলার নেতৃত্বে শিক্ষককে ‘চড়-থাপ্পড়-ঘুষি’

সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬

আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম

এমপি বাবলার নেতৃত্বে শিক্ষককে ‘চড়-থাপ্পড়-ঘুষি’

ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবুল হোসেন বাবলার নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল সোমবার ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে তার কক্ষ থেকে বের করে দিয়েছে।

তালাবদ্ধ করে রাখা হয়েছিলো মর্নিং শিফটের নারী ইনচার্জকেও। ঘটনার পর দুপুরে স্কুলটি ছুটি ঘোষণা করা হয়।

ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা

ওই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, ‘এমপি নীরব থেকে শিক্ষকদের আঘাত করাকে উৎসাহিত করেছেন।’

ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা

সকালের সেকশনের ইনচার্জ বলেন, ‘প্রধান শিক্ষকের সহায়তা করতে সে যেনো এগিয়ে যেতে না পারি; এজন্য আমাকে তালা দিয়ে রাখা হয়।’

তবে প্রধান শিক্ষককে তার লোকেরা গলা চেপে ধরেছিলো বলে যে অভিযোগ তা অস্বীকার করেন সৈয়দ আবুল হোসেন বাবলা।

ঘটনার পরপরই স্কুল ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খাতুন স্কুলে ছুটে আসেন।

তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্কুলটির ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় কয়েক দিন আগে।

 

জানা গেছে, সোমবার বেলা ১২টার কিছু আগে স্থানীয় এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা ও সাবেক সভাপতির নেতৃত্বে একটি দল প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে কমিটির সদস্যদের কাগজপত্র দেখতে চান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষকের গলা চেপে ধরে চড়-থাপ্পর-কিল-ঘুষি দিতে থাকেন কয়েকজন ব্যক্তি।




Leave a Reply