ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ছাত্রশিবিরের অফিসে অভিযান: ৩ কর্মচারীসহ আটক ৪

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম

ctg_map

 

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার চন্দনপুরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। এই সময় এক শিবির কর্মীসহ তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শিবির কর্মী মাহবুব, কর্মচারী দেলোয়ার, মিজান ও হেলাল।

সোমবার বেলা তিনটায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি আবদুল আজিজ সংবাদমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবির অফিসে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

About admin