বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ নগরীর নাছিরাবাদ সরকারি মহিলা কলেজ মোড়ে একটি এফ প্রিমিও প্রাইভেট কার চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের সাথে সংঘর্ষিত হয়ে দূর্ঘটনা কবলের শিকার হয়।
প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায় এবং দোকানের শাটার ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়।।
এতে গাড়ির চালক আশঙ্কাজনকভাবে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গাড়ীর ভেতর থেকে উদ্বার করে দ্রুত চিকিৎসা সেবার জন্য খুলশী থানার টহলরত পুলিশ সদস্যদের সহায়তায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন ।।
প্রাইভেট এফ প্রিমিও গাড়ীটির নাম্বার চট্টমেট্রো – গ ১২ – ৪৮৫১।
Ctgbarta24.com 24 hours Online News Paper



