ব্রেকিং নিউজ

পানছড়ি উপজেলা ছাত্রদল যুগ্ন-সাধারণ সম্পাদকদ্বয়ের আওয়ামী লীগে যোগদান

Untitled-1 copyবৃহস্পতিবার, ২৭ আগষ্ট, ২০১৫,সিটিজিবার্তা২৪.কম.মো তহিদুর রহমান রুবেলঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রদলের দুই যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মামুন (প্রকৃতি আর্ট ) ও ফারুক হোসেন আওয়ামী লীগে যোগদান করেছেন।

বিকাল ৫টার দিকে এ উপলক্ষ্যে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার। তাঁর পানছড়িস্থ বাগানবাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া,সাধারণ সম্পাদক জয়নাথ দেব,সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা,সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো.নাসির,সাবেক উপজেলা যুবলীগ সভাপতি উজ্জ্বল চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জ‌হিরুল আমিন রুবেলসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ।

আওয়ামী লীগে যোগদানের বিষয়ে মামুন বলেন,বঙ্গবন্ধুর আর্দশ ও দলটির গোছালো গণতা‌ন্ত্রিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। তাছাড়া
উপজেলা বিএনপিতে একনায়কতন্ত্র,পকেট কমিটি গঠন,ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা,আত্নীয়করণ,নিজ দলীয় কর্মীদের প্রতিপক্ষ মনে করা,শীর্ষনেতৃত্ব কর্তৃক ছেলেদের দিয়ে হুমকি প্রদানও এ‌ক্ষে‌ত্রে ভূ‌মিকা রে‌খে‌ছে ব‌লে জানান তাঁরা।