রবিবার, ৩০ আগস্ট ২০১৫
বিশেষ প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম
গোলাপগঞ্জ ঃ সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ কায়স্থগ্রাম এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ যাওয়ার পথে জকিগঞ্জগামী বাস নং- (সিলেট ঝ-১১ ০৪৯৬) সিলেট গামী প্রাইভেট কার নং- সিলেট গ- ১১ ৩৪৫৫ মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে বাস ও কার খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় ১০জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে।
এছাড়াও গোলাপগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper