সোমবার, ৩১ আগস্ট ২০১৫
আর করিম, সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম ঃ চট্টগ্রামে মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে এক কোটি টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে পরিবার।
রোববার দুপুরে, উপজেলা মিঠাছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূবালী ব্যাংকের মিরসরাই শাখার সামনে মাইক্রোবাস থেকে নামার সময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে একদল দুর্বৃত্ত।
এতে তিনি এবং তার সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর ও গাড়ি চালক বরুণ গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
পরে, অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper