সোমবার,৩১ আগস্ট,২০১৫
জাতীয় ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম
আগামীকাল শুরু হচ্ছে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।
আগামীকাল বিকেল চারটায় জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরির সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। এর আগে গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ
অধিবেশন আহবান করেন।
ইদুল আজহা উপলক্ষে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে।ঈদুল আজহার পূর্বেই এ
অধিবেশন শেষ করার কথা রয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়,,আসন্ন অধিবেশনের জন্য মোট ১৩ টি
সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে নতুন ৫টি বিল রয়েছে। নতুন বিলগুলোর
মধ্যে রয়েছে, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবী কার্যক্রম রেগুলেশন
বিল ২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল ২০১৫, পোর্টস (সংশোধন) বিল ২০১৫,
দুর্নীতি দমন (সংশোধন) বিল- ২০১৫ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল
(সংশোধন) বিল ২০১৫।
সর্বশেষ গত ৮ জুলাই দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শেষ
হয়। ওই অধিবেশনে গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট
পেশ করেন। গত ৩০ জুন সংসদে এ বাজেট পাস করা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper
