শুক্রবার, ১২ নভেম্বর, ২০১৫
সিটিজবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক ঃ মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সাং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে।
দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাতে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, এ পর্যন্ত ৮০ শতাংশের বেশি আসনের ফল ঘোষণা করা হয়েছে। সু চির দল এনএলডি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছে। ফলে তারা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে।
গত রোববার সব দলের অংশগ্রহণে পার্লামেন্ট ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন থেকে পর্যায়ক্রমে ফল প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action
